Posts

Showing posts with the label ভাইরাল

মস্তিষ্কে অপারেশনের সময় জলপাই দিয়ে খাবার বানালেন রোগী

Image
বং হেলথ খবর :ব্রেন টিউমার অপারেশন বা অস্ত্রোপচারের সময় এর আগে রোগীকে বেহালা বা গিটার বাজাতে দেখা গেছে। অস্ত্রোপচারের সময় কার্টুনও দেখেছেন রোগী। কিন্তু আগে কখনো কাউকে অপারেশন টেবিলে শুয়ে অ্যাসকলি অলিভ ( জলপাই দিয়ে বিশেষ ধরনের খাবার ) বানাতে দেখা যায়নি। ইতালিতে বিরল এ দৃশ্যের জন্ম দিয়েছেন ৬০ বছর বয়সী এক নারী। বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ৬০ বছর বয়সী ওই নারীর মস্তিষ্ক থেকে যখন টিউমার অপসারণ করছিলেন চিকিৎসকরা তখন তাকে দিব্যি অলিভ বানাতে দেখা গেছে। এই কাজটি বেহালা বা গিটার বাজানোর থেকে কঠিন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আঙ্কোনার রিউনিতি হাসপাতালের নিউরোসার্জন বলেন, আড়াই ঘণ্টা লেগেছে অস্ত্রোপচার করতে। তবে এই সময়টা রোগী ও চিকিৎসকদের খুবই ভালো কেটেছে। এক ঘণ্টায় তার রোগী অন্তত ৯০টি অ্যাসকলি অলিভ তৈরি করেছেন। রোগীকে জাগিয়ে রেখে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় কিছু নির্দিষ্ট পূর্বশর্তের ভিত্তিতে। যেমন, দৃষ্টি, চলাফেরা বা কথা বলার সক্ষমতার সঙ্গে মস্তিস্কের যে অংশ সম্পৃক্ত সেখানে টউমার হলে তা অস্ত্রোপচারে এ পদ্ধতি অনুসরণ করা হয়। যাতে অস্ত্রোপচারের সময় স্বাস্থ্যকর টিস্যুগুলো...

পার্কে ভূতের উৎপাত বন্ধ করলেন পুলিশ !(ভিডিও)

Image
বং খবর : ভূতকে কম বেশি অনেকেই ভয় পান। সবাই যখন ভূতের ভয়ে ত্রস্ত ঠিক সেই সময়ে ভূতের পর্দা ফাঁস করলেন উত্তরপ্রদেশের ঝাঁসি থানার পুলিশ। কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যম গুলিতে ভাইরাল হচ্ছিল একটি ভিডিও যেখানে পার্কের মধ্যে হটাৎ করে চলতে থাকে জিমের সরঞ্জাম ,তা দেখে রীতিমতন ভয় পেয়ে যান এলাকার মানুষজন অবশেষে সেই ভিডিওর সত্যতা যাচাই করতে নেমে পড়ে পুলিশ। ভূতের রহস্য ফাঁস করতে সমর্থ্য হয় ঝাঁসি পুলিশ। ভূত তো নয় বরং কেউ মজা করছে ,পুরোটাই মেশিনের কারসাজি এবং পার্কের বদনাম করার চেষ্টা করছে  কিন্তু কেন তারা এমন করছে তা খতিয়ে দেখছে। ভাইরাল সেই ভিডিও দেখলে আপনিও ভয় পেতে পারেন। https://www.youtube.com/watch?v=cVTT7RR_Lgo